উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা স্হানীয় গুঞ্জন কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।
প্রধান অতিথির বক্তব্যে, এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, "শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে মেহমান হিসেবে বক্তব্য দেন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর এড. কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক আলমগীর বাদশা, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোর্শেদা বেগম, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি, আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান প্রমূখ।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা