ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:৩৪

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়ায় আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোটাকোল ইউনিয়ন বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বড়দিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেম্পুস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে টেম্পুস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি ঝিকরুল আলম, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু, নড়াগাতী থানা যুবদলের আহ্বায়ক নিয়ামত মোল্যা এবং বড়দিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা মোল্যা সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদেরও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে সম্প্রতি কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় সংঘর্ষে নিহত যুবদল নেতা মিরচাঁদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব

কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত

জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা