ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:৪৮

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে গঙ্গা ও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। ব্রহ্মপুত্রের পানি আগামী দুই দিন কমতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, যমুনার পানি আগামী তিন দিন কমতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন আরও বাড়তে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিনও স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তিস্তা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। ধরলার পানি আগামী দুই দিন কমে তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে এবং তৃতীয় দিন কমতে পারে।

এফএফডব্লিউসি জানিয়েছে, বর্তমানে দেশের কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে না।

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’