ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:২৪

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তাররা হলেন, আল-আমিন (২২) ও মো. রিফাত (২৩)।

শুক্রবার (২ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার আওতাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিটিটিসির ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন ও রিফাতকে হাতেনাতে আটক করা হয়। 

পরে আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’