জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
এক হাতে বই-খাতা, অন্য হাতে পোশাক সামলে প্রতিদিন খালের ময়লা পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে তাচমিয়া সুলতানা তাকওয়া নামের এক স্কুলছাত্রীকে। বাড়ির চলাচলের মূল রাস্তায় প্রতিবেশীর দেওয়া বেড়া এবং বিকল্প হিসেবে খালের ওপর তৈরি কাঠের সাঁকোটি ভেঙে দেওয়ার কারণে কুমিল্লার বরুড়া উপজেলার বড় কৈয়নী গ্রামে এ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বড় কৈয়নী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাচমিয়ার পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এবং তার প্রতিদিনের স্কুলযাত্রা পরিণত হয়েছে চরম দুর্ভোগে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আনোয়ার হোসেন গং বাড়ির চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। পরবর্তীতে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র উপায় হিসেবে সরকারি খালের ওপর নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠের একটি সাঁকো নির্মাণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ সেই সাঁকোটিও ভেঙে গুঁড়িয়ে দেয়। ফলে বাধ্য হয়ে প্রতিদিন নোংরা পানি ভেঙে ও ঝুঁকি নিয়ে খালের মধ্য দিয়ে তাকে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থী তাচমিয়া জানায়, বিরোধের নিষ্পত্তি আইনি প্রক্রিয়ায় হতে পারে, কিন্তু পড়াশোনা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে যাতায়াতের পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, তাচমিয়ার বাবা ইলিয়াস মিয়া তাঁর চাচাতো ভাই। ২০১২ সালে জমি বিক্রির টাকা নিয়েও তিনি জমি রেজিস্ট্রি করে দেননি এবং একাধিক গ্রাম্য সালিশের রায় অমান্য করেছেন। তাই গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী ওই পথে বেড়া দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তবে তাচমিয়ার পরিবার বিষয়টি অস্বীকার করে জানায়, জমি বিক্রি করেছিলেন তাচমিয়ার ফুফা শহীদ উল্লাহ, তাঁর বাবা নন।
জমি নিয়ে বিরোধের জেরে পথ আটকে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীর স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে এবং অবরুদ্ধ অবস্থা নিরসনে স্থানীয় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
এমএসএম / এমএসএম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ