দৈনিক সকালের সময় নিউজ প্রকাশের পর
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা (একই উপজেলার ভেতর) বিতর্কিত বদলির আদেশ স্থগিত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটি’র সভাপতি মাহমুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আবু বকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে সংশ্লিষ্ট কমিটি। তবে আদেশ প্রকাশের পরই রাজনৈতিক চাপ ও আর্থিক লেনদেনের মাধ্যমে মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে বদলি করার অভিযোগ ওঠে। জানা গেছে, বদলি নীতিমালার ৫টি প্রধান নির্দেশনার মধ্যে ৪টিই অমান্য করা হয়েছিল। শূন্য পদ না থাকা সত্ত্বেও শিক্ষক পদায়ন, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং আবেদন না করা সত্ত্বেও নাম অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মের মাধ্যমে প্রাপ্যতা না থাকা ৮ জন শিক্ষককে বদলির সুযোগ দেওয়া হয়। ফলে প্রকৃত যোগ্য ও আবেদনকারী শিক্ষকরা ক্ষুব্ধ হন এবং দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দীক অনিয়মের সত্যতা পরোক্ষভাবে স্বীকার করে বলেন, বিভিন্ন চাপের মুখে তিনি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। তিনি নিজেও আদেশটি বাতিলের পক্ষে ছিলেন এবং ইউএনওর মৌখিক নির্দেশনায় আপাতত বদলি স্থগিত রয়েছে। আগামী সোমবার কমিটির সভায় এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, প্রকাশিত বদলি আদেশটি স্থগিত রাখা হয়েছে। আগামী সোমবার (৫ অক্টোবর) কমিটির পরবর্তী সভা আহ্বান করা হয়েছে, যেখানে উদ্ভূত সকল ত্রুটি ও অসঙ্গতি দূর করে বিধি মোতাবেক নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ