ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৩৬
ড্রেজার বসিয়ে দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন, হুমকিতে নদীর তীর ও বেড়িবাঁধ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় আবারও জমে উঠেছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। দুধকুমার নদ থেকে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সরেজমিনে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকা থেকে উত্তর দিকে গিয়ে দেখা যায়, দুধকুমার নদে একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কেউ নদীর ভেতরে ড্রেজার স্থাপন করে বালু তুলছেন, আবার কেউ নদীর বেড়িবাঁধের কাছাকাছি মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাদের ঘাট ও আশপাশের এলাকায় দুধকুমার নদ থেকে বিভিন্নভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের নজরদারি ও অভিযান কিছু সময়ের জন্য বালু উত্তোলন বন্ধ রাখতে সক্ষম হলেও সুযোগ পেলেই আবার শুরু হয় এই কার্যক্রম। ফলে নদীর তীরবর্তী এলাকা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ছে। সরেজমিনে দেখা যায়, ড্রেজার মেশিনের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু তুলে পাইপের সাহায্যে নির্দিষ্ট স্থানে নেওয়া হচ্ছে। নদীর তীর ও বেড়িবাঁধের কাছাকাছি থেকে বালু উত্তোলন করায় যেকোনো সময় তীর ভাঙনসহ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদী থেকে বালু উত্তোলনের ফলে একদিকে যেমন নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে, অন্যদিকে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রতিবাদ করতে সাহস পান না। দিনের বেলাতেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হলে এভাবে প্রকাশ্যে বালু উত্তোলন করা সম্ভব হতো না।’’ স্থানীয়দের দাবি, নদীর তীর ও বেড়িবাঁধের নিরাপত্তা বিবেচনায় নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করতে হবে। পাশাপাশি যারা আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করছেন, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে ভবিষ্যতে নদীভাঙনসহ বড় ধরনের পরিবেশগত ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়তে পারে সামাদের ঘাট ও আশপাশের জনপদ। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিনুর রহমান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।সরেজমিনে গিয়ে দেখা পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এমএসএম / এমএসএম

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত