ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৩৭
রংপুরের তারাগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইজার উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন এবং বলেন, ঘটনাটি জানতে পেরেছি এবং পুলিশ পাঠিয়েছি।

এমএসএম / এমএসএম

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত