বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাঙামাটির কাউখালী উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, গঠনতন্ত্র কমিটির আহ্বায়ক সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা ও অর্থ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গ্যা।
এছাড়াও সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার তঞ্চঙ্গ্যা, সুরেশ তঞ্চঙ্গ্যা, ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, আনন্দ লাল তঞ্চঙ্গ্যা, অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, সুরেশ কুমার তঞ্চঙ্গ্যা, চিরণজিত তঞ্চঙ্গ্যা, পদ্মকুমার তঞ্চঙ্গ্যা, সুজর্জ তঞ্চঙ্গ্যা, কমল ময় তঞ্চঙ্গ্যা, দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, রত্না তঞ্চঙ্গ্যা, সুচন্দা প্রভা তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, সংস্থার গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, মেয়াদোত্তীর্ণ ১২টি আঞ্চলিক কমিটি পুনর্গঠন এবং বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ