ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৪৬

নড়াইলে হরি-গুরু চাঁদ মতুয়া মিশনের উদ্যোগে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ৪টায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এ প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  অসীম পালের সভাপতিত্বে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও নৃগোষ্ঠী  বিষয়ক) বিজন কান্তি সরকার।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হরি-গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয়  কমিটির  সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর।এ  অনুষ্ঠানে বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুর্বণা সিকদার ঠাকুর, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান আলেক, হিন্দু  ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি রুপক সিংহ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক  দেব মজুমদার।এছাড়া মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
এ সম্মেলন হরিগুরুচাঁদ ঠাকুরের মানবতার আদর্শ প্রচারের পাশাপাশি মতুয়া অনুসারীদের মধ্যে সম্পৃতি বৃদ্ধিসহ মিলন মেলায় পরিণত হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম