বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
মানবিক সংগঠন 'স্প্রেড হিউম্যানিটি'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৫০টি এতিম ও অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্যসামগ্রী (পরিবার প্রতি ১০ কেজি চাল ও প্রয়োজনীয় বাজার) বিতরণ করা হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে সভাপতিত্ব করেন স্প্রেড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেনের সার্বিক পরিচালনায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর ও সহ-শিক্ষা ও ত্রাণ সম্পাদক সাইমুন ইসলাম সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "দেশের যেকোনো সংকট উত্তরণে তরুণদের ভূমিকা আশাব্যঞ্জক। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা এমন মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকবে—এটাই প্রত্যাশা।" বাউফলের তরুণ নেতা রুহুল আমিন ও স্প্রেড হিউম্যানিটি টিমের শুভকামনা জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মানবিক কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা, সংগঠনটির উপদেষ্টা সোহাগ হোসেন, বাউফল সরকারি কলেজের প্রভাষক এনামুল হক সায়েম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নূরুল আমিন প্রমুখ।
এছাড়াও সম্মেলনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ