ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৫৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পালকসন্তান  ভূমিদস্যু কর্তৃক পালিত বাবার জমি জবর দখলের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। ৩রা অক্টোবর ( শনিবার)  সকালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমি মিরসরাইয়ের মধ্যম মায়ানি এলাকার ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার পৈতৃক স্বত্বদখলীয় সম্পত্তি রক্ষার্থে এবং একদল প্রভাবশালী ভূমিদস্যুর নির্মম নির্যাতন ও আইন অমান্যকারী পতিত আওয়ামীলীগের দোসর সাবেক এমপির পিএস মোহাম্মদ হাসান ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য সাজেদা আক্তারের অত্যাচার থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা কামনা করছি। তাদের ধারাবাহিক ভূমি দখলের পাঁয়তারা হলে আমার নিজস্ব মালিকানাধীন শত বছরের পুরনো ও দখলীয় জায়গা দখলের প্রতিবাদে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা (১৭৬/১৬ ও ১২০/২২) চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উক্ত জমিতে অনধিকার প্রবেশ ও কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেন।

এছাড়া আমার প্রবাসী তিন ছেলে দেশে এলে তাদের কোনো না কোনো মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। বর্তমানে তাদের অব্যাহত অত্যাচার ও সন্ত্রাসী কার্যকলাপে আমার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। 

এ বিষয়ে মোহামাদ হাসান জানান, বিরোধীয় সম্পত্তি সংশ্লিষ্ট সলক দলিল, আদালতের নথি, রেজিস্ট্রি অফিসের রেকর্ড, নামজারি, ক্ষতিয়ান, স্থানীয় সালিশ প্রতিবেদন এবং এলাকার স্বাক্ষীদের তথ্য যাচাই করলে জানা যাবে আমি বা আমার পরিবার দোষী কিনা।

এবিষয়ে মিরসরাই থানার এসআই সাফিন বলেন, আমি বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে মোটিশ জারি করে আদালতকে অবগত করেছি।

এমএসএম / এমএসএম

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত