ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে মিল মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। চালকল বন্ধ হলে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চালকলের মাধ্যমে ধান প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন ও বাজারজাত করা হয়। এর মধ্যে লুৎফা, ওমর, আনোয়ারা, মামাভাগ্নে সামি ও সৌরভ সেমিঅটো চালকল বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। এসব মিলকে কেন্দ্র করে ধান-চাল ব্যবসা, পরিবহন ও শ্রমিকসহ বিভিন্ন খাতে সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার পরিস্থিতিসহ নানা কারণে বর্তমানে চালকল পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কার্যকর উদ্যোগ নেওয়া না হলে অনেক মিল বন্ধ হয়ে যেতে পারে। এতে স্থানীয় কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মিল মালিক ও শ্রমিকরা চালকলগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় সক্ষম চালকলগুলোকে সম্পৃক্ত করারও দাবি জানান তারা।

তাদের মতে, চালকলগুলো সচল থাকলে একদিকে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থানও ধরে রাখা যাবে।

চান্দাইকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় চালকলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্ধারিত মান বজায় রেখে সময়মতো চাল সরবরাহ করলে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল হয়। চালকল মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো মিলের বিষয়ে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে প্রকৃত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। সচল ও সক্ষম মিলগুলোকে কাজে লাগিয়ে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ বলেন, সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। লাইসেন্স, মিল সার্ভে, বরাদ্দের যোগ্যতা ও চালের মান—সবকিছু যাচাই করেই বরাদ্দ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত