ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৪:৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে এক হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ট্রাফিক বিভাগের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, এই সময়ে ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, ১০টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, আটটি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ ১৫৫টি মামলা করা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, একটি ট্রাক আটটি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে। একইভাবে ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ ৫২৫টি মামলা করা হয়েছে।

এছাড়াও, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, চারটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০০টি মোটরসাইকেলসহ ৪৪০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা হয়েছে।

অন্যদিকে, সবচেয়ে বেশি মামলা করা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ বিভাগের অভিযানে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’