ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৬ বিকাল ৫:০

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হয়।

সাক্ষাৎকার বোর্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভিশন বাস্তবায়ন করতে হলে নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি ইউনিয়নে দল মনোনীত একজন চেয়ারম্যান, নয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্যের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে সাংগঠনিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ত্যাগী, জেল-জুলুমের শিকার এবং অর্থ ও শ্রম দেওয়া নেতাকর্মীদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এলাকায় শতভাগ বিজয় নিশ্চিত করতে জনসম্পৃক্ততা ও ব্যাপক গ্রহণযোগ্যতা থাকলে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদেরও বিবেচনায় নেওয়া হতে পারে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মডেল জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাকিল ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। এ ছাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরমান হোসেন, সদস্যসচিব সুজন পাটোয়ারী, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, প্রার্থীর জনপ্রিয়তা, অতীত ত্যাগ ও সাংগঠনিক আনুগত্য পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এমএসএম / এমএসএম

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত