ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
ফেনীতে এশিয়ান কলেজের উদ্যোগে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
মোঃ শফি উল্যাহর সভাপতিত্বে এবং অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এস এম হুমায়ুন পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কাজী রেজাউল করিম, ফেনী সদর উপজেলা যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দিন মীর, মহিপাল সরকারি কলেজের অধ্যাপক নাছির উদ্দীন, ফেনী শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সামছুল হক, প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি আনোয়ার হোসেন রতনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া থেকে অভিভাবকদের বিরত থাকার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সার্টিফিকেট ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়