অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
"আর নয় বিদেশ, উন্নত স্বাস্থ্য সেবায় বাংলাদেশ" - এই স্লোগানকে সামনে রেখে লিডা গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ ই অক্টোম্বর ঢাকার শ্যামলী হিল টাউন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডা গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ সামসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল প্রসাদ পাঠক - মহাব্যবস্থাপক, মার্কেটিং, সেলস ও ইন্টারনাল অডিট,মোঃ সাইফুল ইসলাম - শেয়ারহোল্ডার পরিচালক,মোঃ দেলোয়ার হোসেন মৃধা - পরিচালক, জনসংযোগ বিভাগ,এ কে এম শরীফুল ইসলাম - নির্বাহী পরিচালক, মেজর সাইদুল ইসলাম, পি এস সি (অবঃ) ইপিডিসিএল, চেয়ারম্যান,এছাড়া আরো উপস্হিত ছিলেন গাজী সালাউদ্দীন, আলমগীর হোসেন উপ ব্যবস্হাপনা পরিচালক , নাজমা আলমসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক মুফতি মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য ও সভা পরিচালনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। হাসপাতালের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর মূল্যবান আলোচনা করেন লিডা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক আলমগীর হোসাইন।
বক্তারা বলেন, এই আন্তর্জাতিক মানের হাসপাতাল চালু হলে দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য আর বিদেশে ছুটবে না। দেশেই মিলবে বিশ্বমানের স্বাস্থ্যসেবা।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন