পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, তাঁর সমন্বয় ছাড়া মাত্র ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোড়ার পাড়ায় জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ের মূল দায়িত্ব তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদ পালন করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো আন্দোলনকে বৃহত্তর রাষ্ট্র সংস্কারের দাবিতে রূপ দিতে কৌশলগত সহযোগিতা করেছে।
জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামই বিএনপির অংশগ্রহণের অন্যতম উদাহরণ। শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন রাশেদ খান।
তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি ও ভিপি নুরুল হক নুর পেয়েছিলেন। ২০২৪ সালে পুনরায় কোটা সংস্কারের প্রেক্ষাপটে তিনি তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তখন আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
শহীদদের হত্যার বিচার প্রসঙ্গে রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যার অভিযোগ রয়েছে, প্রতিটি ঘটনার বিচার বাংলাদেশেই হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরও জুলাই ২০২৪-এর ঘটনাবলি নিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করেছে।
কবর জিয়ারত শেষে ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন রাশেদ খান। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। পাশাপাশি শহীদ ওয়াসিমের কবরস্থানে যাতায়াতের প্রধান সড়কের টেকসই উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, পেকুয়ার বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উদ্যোগ নেবেন বলে তিনি আশাবাদী। এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান। কবর জিয়ারত ও দোয়া মাহফিলে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়