ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৩-১০-২০২৬ বিকাল ৬:০

নোয়াখালী সুবর্ণচরে উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর এর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার রাজ দরবার হলে আলোচনা সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতি।

উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 
মোহাম্মদ ছানা উল্যাহর সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব নির্বাচিত সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনায়েত উল্যাহ বাবুল৷ 

বিশেষ অতিথি ছিলেন,  নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন,   সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম সেলিম, মোঃ আবদুর রব আনোয়ারী, মোঃ আবদুল আজিজ, মোঃ নুরুল আমিন, মোহাম্মদ ইউনুছ, ছোটন রায় বাঁধন,কামাল উদ্দিন, আলা উদ্দিন, তাজুল ইসলাম, আবু তাহের, আছাদুল হক, শাহিনা আক্তার, ওমর ফারুকসহ সমিতির সদস্যবৃন্দ ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। 

বক্তরা অতীতে একজন ফ্যাসিষ্ট শিক্ষক দ্বারা সাধারণ  শিক্ষকদের ওপর জুলুম, অত্যাচার ও নানা নির্যাতনের কথা তুলে ধরেন৷ সমিতি আগামিতে সাধারণ শিক্ষকদের অধিকার আদায়সহ সুখে দুখে থাকার আশা ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত