পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিন।
অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাসহ রাজউকের একটি দল ও পুলিশের দুই প্লাটুন সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে রাজউকের অনুমোদন না থাকা মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে মুচলেকা নেওয়া হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান জানান, অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে।
aliul / aliul
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী
তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান
কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি
শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’
ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন