ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:১৫

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বাদি হয়ে গত ১ অক্টোবর অভিযুক্ত ওই ব্যক্তিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি প্রহলাদ খান জেলার লোহাগড়া উপজেলার  লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ওই নারী জরুরী প্রয়োজনে নড়াইল জেলা শহরে আসেন।কাজ শেষে তিনি বাড়ি ফেরার সময় পূর্ব পরিচিত প্রহলাদ খানের সাথে দেখা-সাক্ষাত হয়। পূর্ব পরিচিত হওয়ায় প্রহলাদ খানের সাথে বাড়ি ফেরার পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে প্রহলাদ তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন ওই নারীকে। সরল বিশ্বাসে ওই নারী প্রহলাদের সঙ্গে দুপুর ৩টার দিকে তালতলার গোলাম মোস্তফার বাড়িতে গেলে একটি কক্ষে বসতে দিয়ে কোন কিছু বুঝে ওঠার আগে ওই কক্ষের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।নারীকে ধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা

নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা