কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
কৃষক বাবার ঘর থেকে উঠে এসে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাজিপুর গ্রামের মো. রনি আহমেদ রাসেল। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতা পেরিয়ে তার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রনির বাবা মো. ফজলুল হক কৃষিকাজ করে সংসার চালান। মা মোছা. আজমিয়ারা বেগম। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাবা-মায়ের সহযোগিতা ও নিজের অধ্যবসায়ের মাধ্যমে রনি শিক্ষাজীবনে একের পর এক সাফল্য অর্জন করেন।
রনি ২০১৫ সালে ঝুপরাকাজিপুর আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ থেকে মাস্টার্স ইন মেডিসিন ডিগ্রিও অর্জন করেন।
বর্তমানে রনি জয়পুরহাট সদর উপজেলার হাটিল শাখায় সোনালী ব্যাংক পিএলসির অফিসার (জেনারেল) হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির অফিসার (ক্যাশ) পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে মো. রনি আহমেদ রাসেল বলেন, “এই অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল বাবা-মায়ের ত্যাগ, পরিবারের সহযোগিতা এবং নিজের প্রতি বিশ্বাস। নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
রনির বাবা মো. ফজলুল হক বলেন, “ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কৃষিকাজ করে কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছি। আজ সে বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছে—এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।”
রনির মা মোছা. আজমিয়ারা বেগম বলেন, “ছেলের জন্য আমরা অনেক কষ্ট করেছি। তার এই সাফল্যে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।”
রনির সাফল্যের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানান। কৃষক পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্থানীয়দের কাছেও রনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।
এমএসএম / এমএসএম
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা
নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের