ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নীরব দুর্ভিক্ষে বিপর্যস্ত জনজীবন

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ


এম ফেরদৌস,কক্সবাজার   photo এম ফেরদৌস,কক্সবাজার
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:২১

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের ঘাটতি এবং জ্বালানি সংকটে কক্সবাজারের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। রান্নার গ্যাস, কাঁচাবাজারের শাকসবজি, মাছ ও ফলমূল থেকে শুরু করে প্রতিটি খাতের বাড়তি ব্যয়ে সাধারণ মানুষের সংসার চালানো এখন কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

মাঠে ফসল উৎপাদনের ভরা মৌসুমে সারের তীব্র সংকটে উখিয়াসহ বিভিন্ন উপজেলার কৃষকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। ডিলার পয়েন্টে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদামাফিক সার মিলছে না। কোটবাজারের সার ডিলার ইমরানের দাবি, উখিয়ায় যেখানে ৯০০ টন সারের চাহিদা রয়েছে, সেখানে বরাদ্দ মিলছে মাত্র ৯৬ টন। যথাযথ জরিপ ছাড়া বরাদ্দ নির্ধারণ করায় এমন সংকট তৈরি হয়েছে। সময়মতো সার প্রয়োগ করতে না পারলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে কৃষকরা আশঙ্কা করছেন। তবে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক জানান, নিয়ম অনুযায়ী সার বরাদ্দ ও বণ্টন অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত সরবরাহও দেওয়া হচ্ছে।

কৃষি সংকটের পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে পরিবহন চালকদের আয়-রোজগারে টান পড়েছে। লিংক রোডসহ বিভিন্ন সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। সিলিন্ডারপ্রতি রান্নার গ্যাসের দাম প্রায় ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং খোলা বাজারে পেট্রল-অকটেন চড়া দামে বিক্রি হচ্ছে। কাঁচাবাজারে বেগুনসহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, আর বাজারে বড় আকারের ইলিশের দাম প্রতি কেজি প্রায় তিন হাজার টাকায় গিয়ে ঠেকেছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের খাদ্যতালিকা থেকে মাছ ও ফলমূল বাদ পড়ার উপক্রম হয়েছে।

অর্থনীতিবিদ ও সচেতন মহলের মতে, নিত্যপণ্যের বাজার ও কৃষি উপকরণের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন। দীর্ঘস্থায়ী এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরও গভীর অর্থনৈতিক চাপে রূপ নিতে পারে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা