ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দ্রুত মশকনিধন ওষুধ ছিটানোসহ কার্যকর মশকনিধন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া রোববার (৪ অক্টোবর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২৬ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত নরসিংদীতে মোট ১ হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
এদিকে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মশার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মশার উপদ্রব দিন দিন বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর মশার উৎপাত আরও বেড়ে যায়। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দ্রুত মশকনিধন ওষুধ ছিটানো এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, জেলায় হাম পরিস্থিতিও পর্যবেক্ষণে রয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে নতুন করে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সন্দেহজনক হামে ২৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮৬৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত জেলায় মোট ৩০৭ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে এ পর্যন্ত একজনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে ভেলানগরসহ মশার উপদ্রব বেশি এমন এলাকাগুলোতে দ্রুত মশকনিধন ওষুধ ছিটানো, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার