পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
লালমনিরহাটের পাটগ্রাম ঝালংগী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি'র বিশেষ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু আটক করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) ভোর প্রায় পাঁচটার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সংবাদ পাওয়ার পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টহল দলের সদস্যরা সীমান্তে বিশেষ কৌশলগত অবস্থান নেন।পরবর্তীতে চোরাকারবারিরা সীমান্ত পার করে গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখেই দ্রুত রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সীমান্ত হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালতলী নামক স্থানে ভারতীয় দুইটি গরু উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে জানিয়েছে বিজিবি। আটককৃত ভারতীয় গরুর সর্বমোট সিজার মূল্য- ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জুলকার নাঈন
বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গবাদিপশু পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার