ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:৩০

রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারমিন সুলতানা সর্মির শেখ সাহেব বাজার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

aliul / aliul

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার

সরকারি সেবা পেতে মানুষ‌কে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার

ফারইস্টের ৬২৮ শতাংশ জমি দখলের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার দাবি

পাঁচ দিনে বৃষ্টিপাত কমার আভাস, কমবে তাপমাত্রাও

সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে প্রচারের আহ্বান

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪