ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:৫৯

চট্টগ্রামের পটিয়ায় এবার দিনের বেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট স্কুল এন্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের একটি দল শিক্ষা প্রতিষ্ঠানের একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা কক্ষ থেকে তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ সময় নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

নৈশপ্রহরী সুভাষ নাথের দাবি, চুরির সময় তিনি ‘আসিফ’ নামের এক কিশোরকে দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, ওই কিশোরকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে এলাকায় পরিচিত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধলঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, “বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এর আগেও প্রতিষ্ঠানটিতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎম যশ চাকমা বলেন, “মৌখিকভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, এলাকায় কিশোরদের একটি অংশের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলায় চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, পটিয়ার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনায় চুরির ঘটনা ঘটলেও অনেক ঘটনায় জড়িতরা শনাক্ত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ ঘটনাটিও স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা