ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ৩:২০

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

স্পিকারের এই সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে রয়েছেন। প্রতিনিধিদলে রয়েছেন— জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি। এছাড়া সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম স্পিকারের সঙ্গী হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

তাঞ্জানিয়ার আরুসায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক সংসদীয় সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নেতৃত্ব এবং বক্তব্য দেবেন

এবারের ১৫৩তম আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। সম্মেলনের সমাপনী দিন অর্থাৎ আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠক, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।

সংসদ সচিবালয় জানায়, আইপিইউ সম্মেলনের সার্বিক কার্যক্রম এবং নির্ধারিত বৈঠকগুলো সফলভাবে সম্পন্ন করে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।

aliul / aliul

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন