ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ৩:৩০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. সোহাগ আলী (৩০) ও মো. সারোয়ার (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকার মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে মো. সোহাগ আলী এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. সারোয়ার।পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবকের গতিবিধি লক্ষ্য করে তাদের থামানো হয় এবং তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সচেতন দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২