ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ৩:৩৫

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ৪৬ জন ওমরাহযাত্রী। সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে তারা সৌদি আরবে ওমরাহ পালন করেন।

রোববার দুপুর ১২টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের স্বাগত জানান লুৎফুজ্জামান বাবর।

জানা গেছে, নেত্রকোণা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে ৪৬ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। কাফেলায় স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও ছিলেন।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে যাত্রীরা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় অনুশাসন পালনে নেতাকর্মীদের উৎসাহিত করবে। একই সঙ্গে আত্মশুদ্ধি ও ধর্মের প্রতি অনুরাগ বাড়াতেও এটি ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি অতীতে সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও দলের উদ্যোগে এ ধরনের ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় দলীয় শৃঙ্খলার বিষয়েও কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের শৃঙ্খলা ধরে রাখতে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি।

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরা ৪৬ জনের এ সফরকে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসনের প্রতি নেতাকর্মীদের আগ্রহ বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির