ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৪:৫৯

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আবদুল করিম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা বর্তমানে সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে। চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জন্য এর নেতিবাচক প্রভাব তৈরি হবে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে বাদ জুমা শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের হয়ে মাঠ ও রুট পর্যায়ে কাজ করা ব্যক্তিদের একটি অংশ বর্তমানে নতুন সরকারের আশ্রয়ে বিএনপির পরিচয় ব্যবহার করে পরিবহন খাতে দুর্নীতি করছে। পরিবহন খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য সরকারকে সহযোগিতা করতে চাই। তবে দলীয় চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের জন্য এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছেন না, রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেগুলো চালুর কার্যকর উদ্যোগও দেখা যাচ্ছে না।’

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আবদুল করিম বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমানে অতীতের ফ্যাসিবাদী আচরণ ধারণ করে দেশে নতুন করে নব্য ফ্যাসিবাদের সূত্রপাত হচ্ছে। অতীতে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি, বাস টার্মিনাল ও পরিবহন খাতে যারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তারা নতুন করে সক্রিয় হয়েছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদসহ বিভিন্ন পরিবহনকেন্দ্রে প্রতিদিন চাঁদাবাজি ও দুর্নীতি হচ্ছে।’

জ্বালানি তেলের দাম ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেশের প্রায় ১০ কোটি শ্রমজীবী মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মুহাম্মাদ আবদুল করিম বলেন, ‘জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এসব বন্ধ করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দলীয় স্বার্থে প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের চেষ্টা করা হলে তা সম্ভব হবে না। শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার, খেলাফত মজলিস-এর ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, শ্রমিক মজলিস-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম এরশাদ প্রমুখ।

aliul / aliul

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম