ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৫:১৮

পবিত্র মদিনা শরীফের একটি বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে মক্কা ও মদিনাকে সব ধরনের রাজনৈতিক সংঘাত, হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পবিত্র মদিনা শরীফের একটি বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার যে অভিযোগ উঠেছে, তাতে মুসলিম উম্মাহর মতো তারাও উদ্বিগ্ন। হারামাইনকে রাজনৈতিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি বলেন, মক্কা ও মদিনাকে সব ধরনের রাজনৈতিক সংঘাত, হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের ঊর্ধ্বে রাখতে হবে। পবিত্র এই স্থানগুলোকে কোনো ধরনের সংঘাত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তারা হামলার কথা অস্বীকার করেছে। আমাদের পক্ষে এর সত্যতা যাচাই করার সুযোগ কম। আমরা কেবল এই নিশ্চয়তা চাই যে, হারামাইনকে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করছে না।’

তিনি বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িত। তাই এসব পবিত্র স্থান ও এর আশপাশের স্থাপনাকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

aliul / aliul

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির