মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানরা মাদকাশক্ত হয়ে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক কারবারি ও মাদকসেবী এরা সমাজের শত্রু। যে কোন মূল্যে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। সুতরাং মরণব্যাধি ও সমাজ বিধ্বংসী মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মধ্যদিয়ে তোমাদের জীবনকে বিকশিত করতে হবে। তোমরা এ দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠলে দেশও উন্নত হবে।
নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সাইবার ক্রাইম থেকে নিজেকে দূরে রাখতে হবে। সকল প্রকার সামাজিক অপরাধ থেকে নিজেদের রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব। তিনি গতকাল রোববার আত্রাই থানা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ। সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এর আগে এমপি রেজু শেখ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দু’টি পুলিশ বক্স উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান