ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ৩:৩৬

ভোলার মনপুরায় মোঃ শরিফ নামে এক ইউপি সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় তার পা ও দুই হাতে হাড়ভাঙা জখম হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে। একই ঘটনায় দুটি মহিষ নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার কলাতলি ইউনিয়নের কাজিরচর এলাকায় নুর ইসলামের বাড়ির পাশে একটি মহিষের কিল্লায় এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আহত ইউপি সদস্য শরিফের ভাই মোঃ রুবেল বাদী হয়ে মনপুরা থানায় ছয়জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। এজাহারভুক্ত ব্যক্তিরা হলেন—মোঃ ছালাউদ্দিন, মিরাজ বেপারী, আনোয়ার, হাসান, সজিব ও জুয়েল। তারা সবাই কলাতলি ইউনিয়নের কাজিরচর এলাকার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ইউপি সদস্য শরিফ কাজিরচর এলাকায় মহিষ পালন করে আসছেন। মহিষের খাবারের জন্য তিনি একটি ঘাসের জমি লিজ নিয়েছেন। ওই জমি ও মহিষ পালনকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল বলে বাদীর দাবি।

বাদীর অভিযোগ, ঘটনার দিন সকালে অভিযুক্তরা শরিফের মহিষের কিল্লায় গিয়ে সেখানে থাকা মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে লোহার রড ও এসএস পাইপ দিয়ে মারধর করা হয়। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে এবং দুই হাতের কনুইয়ের নিচে আঘাত লাগে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত শরিফকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সরকারি পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, ঘটনার সময় অভিযুক্তদের মধ্যে দুজন ১০টি মহিষের মধ্যে দুটি নিয়ে যান। ওই দুটি মহিষের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে বাদী উল্লেখ করেছেন।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। পরে রোববার (৪ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান , “এ ঘটনায় থানায় এজাহার হয়েছে। দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এজাহারে অভিযুক্ত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২