সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জাধীন কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল বনদস্যু। তবে বনরক্ষীদের সাহসী প্রতিরোধ ও চার রাউন্ড গুলির মুখে ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় এ রোমহর্ষক ঘটনা ঘটে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান জানান, শনিবার রাতে অজ্ঞাত পরিচয়ের একদল বনদস্যু ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে কটকা নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজের দিকে এগোতে থাকে। বিষয়টি মোহনায় থাকা জেলেদের নজরে এলে তারা তাৎক্ষণিক মোবাইল ফোনে বনরক্ষীদের খবর দেন। সংবাদ পেয়ে বনরক্ষীরা দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন। একপর্যায়ে দস্যুরা জাহাজের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির মুখে টিকতে না পেরে দস্যুরা ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।
জানা গেছে, বর্তমানে কটকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরাল সী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ নিরাপদে অবস্থান করছে। জাহাজ দুটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।
‘দি ওয়েভ-২’ জাহাজের মাস্টার মো. শামীম আলম মোবাইল ফোনে নিশ্চিত করেন, দস্যুদের এগিয়ে আসার খবর তারা আগেই বনরক্ষীদের কাছ থেকে পেয়েছিলেন। দস্যুদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও, বনরক্ষীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে বর্তমানে সব পর্যটক নিরাপদে রয়েছেন।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, “কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের আসার ঘটনাটি অত্যন্ত আশঙ্কাজনক এবং এর আগে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে; তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রিকালীন টহল দ্রুত জোরদার করা জরুরি।”
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা