রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে যাত্রী ও যানবাহনের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বরবরিয়া রেলক্রসিং ও থাইপাড়ায় নবনির্মিত দুটি পুলিশ চেকপোস্টের (পুলিশ বক্স) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকপোস্ট দুটির ফলক উন্মোচন ও উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যাতায়াত সময় প্রায় ১ ঘণ্টা কমিয়ে এনেছে এই আঞ্চলিক মহাসড়কটি। ফলে সড়কটিতে দিন-রাত পণ্যবাহী ট্রাকসহ প্রচুর যানবাহন চলাচল করে। তবে সাম্প্রতিক সময়ে মহাসড়কের কয়েকটি পয়েন্টে রাতের বেলা ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি পাায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় যৌথ টহল জোরদার করা হয়। পরবর্তীতে স্থায়ী নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের পরামর্শে সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেলক্রসিং ও আত্রাই উপজেলার থাইপাড়া নামক স্থানে এই পুলিশ বক্স দুটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন থেকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপদে এসব বক্সে অবস্থান করে দায়িত্ব পালন করতে পারবেন। এতে করে ছিনতাই রোধের পাশাপাশি পুরো সড়কটি একটি নিরাপদ রুট হিসেবে পরিচিতি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন,এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত এই অঞ্চলকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর। অপরাধীদের প্রতিহত করতে এবং সড়কের স্থায়ী নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমি স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান, রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, আত্রাই থানার ওসি মো. মাহবুবুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা