নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
রংপুরের কাউনিয়ায় নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ। এরই অংশ হিসেবে মন্দিরের সাইট ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ( ৪ অক্টোবর) দুপুর ১২টায় মন্দির প্রাঙ্গণে সাইট ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা বিন্দু গোপাল চন্দ্র বর্মন, দীনেশ চন্দ্র বর্মন, দিননাথ চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ ও শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি উপজেলা শাখার আহ্বায়ক বিজন গোস্বামী বকুল, মন্দিরের সভাপতি মোহন রায় ফুল বাবু, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জমিদাতা দিনেশ রায়, মনোরায়, মন্ত রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্দিরের সভাপতি মোহন রায় ফুল বাবু জানান, ১৯৮৮ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে একটি পুকুরের ওপর বাঁশের চাংড়ার ওপর ভাসমান অবস্থায় দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। পরে এলাকাবাসীর উদ্যোগে পুকুরটি মাটি দিয়ে ভরাট করে মন্দিরের ঘর নির্মাণ করা হয়।
তিনি বলেন, দীর্ঘ সাত বছর ধরে সরকারি-বেসরকারি কোনো অনুদান ছাড়াই স্থানীয়দের নিজস্ব উদ্যোগ ও সহযোগিতায় মন্দিরে শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “আমরা নির্বিঘ্নে পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্দিরের ভবন নির্মাণে সরকারি অনুদান বরাদ্দের আবেদন জানাচ্ছি।”
স্থানীয়দের উদ্যোগে সাইট ওয়াল নির্মাণের কাজ শুরু হওয়ায় মন্দিরের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
Link Copied