ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ৪:৩০

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, বিপিএম (সেবা) এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ আনন্দমুখর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, জেলার সব পূজামণ্ডপকে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশ সদস্য ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদারে সাদা পোশাকে বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের নির্ধারিত সময়সূচি ও রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকার বিষয়টি জানানো হয়। কোনো ধরনের গুজবে কান না দিয়ে জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০-১০০২৯৮)-এ যোগাযোগের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ