চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স টিম- এসআরবি-৫ এর বিরুদ্ধে ‘দুই ছেলেকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ করেছেন মফিজ উদ্দীন নামে এক বীর মুক্তিযোদ্ধা। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুরে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়- গত ২৯ সেপ্টেম্বর মফিজ উদ্দীনের বাড়ির সামনে আম বাগানে জ্বালানীর লাকড়ি ও খড় রাখার একটি ঘরে অভিযান চালায় এসআরবি, রাজশাহীর একটি দল। ওই সময় সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে বাহিনীর সদস্যরা। এসআরবির অভিযানের সময় তার ছোট ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় তার মেজো ছেলে আল মামুনকে। অথচ ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন দাবি করেন, হেরোইন উদ্ধারের ঘটনার সঙ্গে তার দুই ছেলেসহ পরিবারের কারোর কোন সম্পৃক্ততা নেই। অথচ যড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।
মফিজ উদ্দীনের দুই ছেলের মধ্যে আল মামুন পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে অবসর গ্রহন করেন। আর মেহেদি হাসান স্বাস্থ্য বিভাগে অফিস সহায়ক পদে কর্মরত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কামাণ্ডার বজলুর রশীদ সনুসহ অন্যরা। সঠিক তদন্ত না হলে আগামীতে আরও কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।
এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও এসআরবি-৫ এর কমান্ডিং অফিসারকে পাওয়া যায়নি। তবে এসআরবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে এসআরবির যে সদস্যরা ওই অভিযানটি পরিচালনা করেছিলেন তাদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা