ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
ঠাকুরগাঁওয়ের ভ‚ল্লীতে তিন বছরের এক শিশু কন্যাকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত হৃদয় বর্মন (১৩) নামে এক কিশোরকে প্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভ‚ল্লী থানার লাউথুতি (শিয়াপাড়া) গ্রামের এক ভ্যানচালকের ছোট মেয়ে। গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত কিশোর হৃদয় তার নানার বাড়িতে এসে শিশুটিকে হাঁড়ি-পাতিল খেলার লোভ দেখিয়ে পরেশ চন্দ্র রায়ের বাসার উত্তর পাশের একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানে শিশুটির পরনের পোশাক খুলে যৌন নির্যাতন চালানো হয়।
শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। মাকে দেখে অভিযুক্ত হৃদয় পালিয়ে যায়। পরে শিশুটি তার কাপড়ের দিকে ইশারা করলে প্যান্ট খুলে তার গোপনাঙ্গে জখম ও তাজা রক্তের দাগ দেখতে পান স্বজনরা।
প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত শুক্রবার সকালে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভ‚ল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ভ‚ল্লী থানা পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
ভ‚ল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা