দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
কুমিল্লার দাউদকান্দিতে ১১৪ বছরের ঐতিহ্যবাহী রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও রহমত ফিশারিজের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বিদ্যালয়টির সার্বিক শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা আধুনিকায়নের ঘোষণা দিয়ে একটি নতুন চারতলা ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর নির্মাণ, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া শতবর্ষী এ বিদ্যাপীঠকে সরকারিীকরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও চরিত্র গঠনের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর অপ্রয়োজনে শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা বন্ধে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, ১৯১২ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ বিদ্যালয়টিতে বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং পাঠদানে নিয়োজিত রয়েছেন ২৩ জন শিক্ষক-কর্মচারী। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা