সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
নাটোরের সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের স্থাপনদিঘী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা এবং সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী।
লিফলেট বিতরণকালে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় ও নদী-নালা দখল ও দূষণ রোধ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী, পরিবেশকর্মী মোতালেব হোসেন, মারুফ সরকার প্রমুখ।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো সংগঠন বা ব্যক্তির একার দায়িত্ব নয়; পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নদী, খাল-বিল, জলাশয় ও বৃক্ষ রক্ষায় সম্মিলিত উদ্যোগ
প্রয়োজন।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়