সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাময়িক ঝড় বা মেঘ এলেও দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এম জে আকবর বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ই সভ্যতাগত রাষ্ট্র। বাংলাদেশের পরিচয় কোনো কৃত্রিমভাবে তৈরি রাষ্ট্রের পরিচয় নয়। ভাষার শক্তির ওপর প্রতিষ্ঠিত একটি সভ্যতাগত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।
ভারতের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কে উত্থান-পতন থাকবে। ভারত-বাংলাদেশের মধ্যে যেসব প্রশ্ন ও সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে শুধু কী সম্ভব এ প্রশ্ন করলেই হবে না; বরং কেন এটি হলো, এ প্রশ্নও করতে হবে। এ ধরনের দৃষ্টিভঙ্গি নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কে ক্ষণস্থায়ী মেঘ বা ঝড় সূর্যালোক মুছে দিতে পারে না। সব সংকট কাটিয়ে নতুন পথ খুলবে বলে আমি মনে করি।
সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সার্বভৌমত্বের প্রতি সম্মান না থাকলে বিশ্ব ক্রমেই আরও বিশৃঙ্খলার দিকে এগিয়ে যেতে পারে।
aliul / aliul
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী