ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৫:৫৬

পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের ক্যাশ বাক্সে থাকা টাকাও নিয়ে গেছে।

গত শনিবার দিবাগত রাতে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থলে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার ফেলে গেছে চোরেরা।

রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষ অনেকটা এলোমেলো অবস্থায় পড়ে আছে। চুরির সময় টেবিলের উপর উঠে ফ্যান খোলায় সেখানে জুতার স্পষ্ট ছাপ রয়েছে। তবে বিদ্যালয়ের কাঠের আলমারিতে রাখা ল্যাপটপ ও প্রজেক্টরের সরঞ্জাম অক্ষত রয়েছে।

বিদ্যালয়ে এমন চুরির ঘটনায় স্তম্ভিত অভিভাবক ও স্থানীয়রা। সংশ্লিষ্টদের ধারণা, চোরেরা বিদ্যালয়ের মূল কেচিগেট অক্ষত রেখেই বারান্দার গ্রিল বেয়ে দোতলায় উঠে চুরি করেছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সকালে ক্লাসে ঢুকে ফ্যানের সুইচ দিলেও ফ্যান ঘুরছে না। উপরে তাকিয়ে দেখে রুমে কোনো ফ্যান নেই। তীব্র গরমে ক্লাস করতে কষ্ট হচ্ছে বলেও অভিযোগ তাদের।

রমেন চন্দ্র রায় নামে এক অভিভাবক বলেন, সকালে ছেলেকে স্কুলে দিতে এসে শুনি ১১টি ফ্যান চুরি হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ বলেন, "প্রতিদিনের মতো সকালে এসে তালা খুলে দেখি অফিস রুম এলোমেলো। টেবিলে জুতার ছাপ। উপরে তাকিয়ে দেখি অফিসের চারটি ফ্যান নেই। পরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষে গিয়ে দেখি আরও ৭টি ফ্যান নেই। সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও নিয়ে গেছে। আমরা ছুটির পর চলে যাই। স্থানীয়দের কাছে শুনেছি, কিছুদিন ধরে সন্ধ্যার পর এখানে কিছু লোক আড্ডা দেয়, মাদক সেবন করে। তারাই হয়তো এ কাজ করেছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। এখনো থানায় অভিযোগ দেইনি।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) *আশীষ কুমার শীল* বলেন, "বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়