ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৬:৪৯

ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের ২ একর  ১২শতক  জমির রোপা আমন ধান রাসায়নিক স্প্রে করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী  মৃত গিয়াস উদ্দিনের  ছেলে আতোয়ার রহমান এবং হাবিবুর রহমান  জানান, ২৯ তাং রাতে শ্যালো নলকুপ থেকে জমিতে পানি সেচ দেওয়া বিষয়ে মাঠে গিয়ে দেখেন একদল লোক তাদের দেখে পালিয়ে যাচ্ছে। এবং আতোয়ার ও হাবিবুর বলেন, "আমরা তাদেরকে চিনে ফেলি।" আতোয়ার এবং হাবিবুর জানান পৈতৃক সূত্রে ও ফুফুদের নিকট থেকে ক্রয়সূত্রে বেলঘড়িয়া মৌজার আরএস খতিয়ানে ১৬৮ ও ১০৬ দাগে ২১২ শতক জমি আমাদের রোপিত আমন ধান শত্রুতা বশত ফুফাত ভাই ও ফুফাত ভগ্নিপতিগন রাসায়নিক স্প্রে করে ধান নষ্ট করে। এতে সমুদয় ধান নষ্ট হয়। এবিষয়ে হাবিবুর রহমান বাদি হয়ে ৮ জনকে অভিযুক্ত করে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো কামরুজ্জামান(৪৮), পিতা-আব্দুল সিদ্দিক,গ্রাম- উত্তর কাশিপুর,কাটনা (চানকুড়ি) গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল হোসেন(৪৮) ও বেলাল হোসেন(৪৫), দিলালপুর গ্রামের গছিমদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৫৫), খাইরুলের ছেলে শামিম হোসেন (৩২), ও শাকিল হোসেন (২৮),  উত্তর মঙ্গলিয়া গ্রামের ইসমাইলের ছেলে এনামুল হোসেন (৫৬) ও এনামুলের ছেলে সৈকত আলী। অভিযুক্ত বেলাল হোসেননের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধানে রাসায়নিক দেওয়া বিষয়ে কিছুই জানেন না বলেন এবং ঐ জমিতে তাদের অংশ আছে বলে দাবি করেন। ভুক্তভোগী আতোয়ার রহমান ও হাবিবুর রহমান ধান বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এব্যাপারে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়