ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৬ রাত ৮:১২

রেলখাতকে লোকসান কাটিয়ে লাভজনক খাতে উন্নীত করার জোর তাগিদ দেওয়া হয়েছে। এতে যাত্রীবাহী ক্যারেজের পাশাপাশি মালবাহী ক্যারেজ বৃদ্ধি এবং কার্গো এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়ানোর জন্য সুপারিশ ও নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপির সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি অংশ নেন। এছাড়া কমিটির সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, এমপি, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, এমপি, মো. আবু সাইদ চাঁদ, এমপি, মো. রবিউল আওয়াল, এমপি, মু. মিজানুর রহমান, এমপি, মুহাম্মদ আজীজুর রহমান, এমপি এবং মো. গোলাম রব্বানী, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কমিটির সদস্যদের সঙ্গে সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পারস্পরিক পরিচিতি পর্ব সম্পন্ন হয়। সূচনা বক্তব্যে সভাপতি মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ও আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের ঘোষিত কর্মপরিকল্পনা ও এর বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

আলোচনাকালে বাংলাদেশ রেলওয়ের ডিজিটাল সেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও তা বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিনের সমস্যা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়। একই সঙ্গে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাবিত নতুন রুটের অগ্রগতি সম্পর্কেও বৈঠকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

aliul / aliul

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না