আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
সরকারি অফিস চলাকালে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মঈনুল হাসান চিশতীর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত ও চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সরকারি অফিস চলাকালে ডা. মঈনুল হাসান চিশতীকে রোগী দেখারত অবস্থায় পাওয়া যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ওই চিকিৎসককে দায়িত্বে অনুপস্থিত থাকার বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, এসব নোটিশের পরও তিনি সরকারি কর্মস্থলে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত ঢাকার ওই বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতেন।
অভিযানের পর স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ডা. মঈনুল হাসান চিশতী সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন—এমন একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। মন্ত্রী আরও বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ওই পদত্যাগপত্রটি সরকারি কর্তৃপক্ষ গ্রহণ করেছে কি না, তা যথাযথভাবে যাচাই না করেই চিকিৎসককে সেখানে কাজের সুযোগ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী জানান, ডা. মঈনুল হাসান চিশতীর বিরুদ্ধে চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযানের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ডাক্তার মাইনুল হাসান চিসতী স্বাস্থ্য মন্ত্রীর কথা তোয়াক্কা না করে, পুরান ঢাকার ম্যাক্স লাইফ, কোয়ালিটি এইডসহ অনেকগুলো হাসপাতলে নিয়মিত রোগী দেখার প্র্যাকটিস করেন। এরপর পরই যেনো বেরিয়ে এলো কেঁচো খুরতে সাপ। দৈনিক সকালের সময়ের অনুসন্ধানে বেরিয়ে আসা শুরু করলো ডাক্তার মাইনুল হাসান চিসতীর একের পর এক আকস্মিক তথ্য।
আরমানীটোলা মাঠের পাশেই কোয়ালিটি এইড নামে একটি হাসপাতালে ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনার তথ্য এছাড়া মিটফোর্ড হাসপাতালের সামনে ম্যাক্স লাইফ হাসপাতালে পাওয়া যায় আরও ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনার তথ্য। তবে এসব শেয়ার তিনি তার একার নামে কেনেননি। তিনি কোয়ালিটি এইড হাসপাতালে তার বোন জামাই মোকলেসুর রহমানের নামে শেয়ার কিনেছেন ২০ লাখ টাকার। তার শ্বশুর সৈয়দ অ্যালবার্ট কবিরের নামে শেয়ার কিনেছেন ২০ লাখ টাকা, এবং তার মা ফখরুন নাহারের নামে শেয়ার কিনেছেন ২০ লাখ টাকা। এমনকি তার মা ফখরুন নাহারের নামে ম্যাক্স লাইফ হাসপাতালে ৩৭ লাখ ৫০ হাজার টাকার দুটি শেয়ার কিনেছেন, একটি ২৫ লাখ ও আরেকটি ১২ লাখ ৫০ হাজার টাকার। এছাড়া ডাক্তার চিসতী কোয়ালিটি এইড হাসপাতালে আর ৬৬ লাখ টাকা বিনিয়োগ করেন, যা তার বোন-বোনের স্বামী এবং তার নিজের স্ত্রী ডাক্তার খেয়া এবং নিজের নামে।
এছাড়াও তার সিটিজেন্স ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন আছে বলে জানা যায়। একজন সরকারি ডাক্তার কিভাবে এত অল্প সময়ের মধ্যে কোটি টাকার মালিক বনে গিয়েছেন, তা নিয়ে বিস্ময় অন্যান্য ডাক্তার ও তার সহকর্মীরা। এবং তার ভুল চিকিৎসায় অনেকেই তাদের প্রিয় স্বজনদের হারিয়েছেন এমনও অনেক তথ্য ইতিমধ্যে সকালের সময়-এর হাতে এসে পৌঁছিয়েছে। তবে এত অল্প দিনে কোটিপতির খাতায় ডাক্তার মাইনুল হাসান চিসতীর নামের রহস্য জানতে আমরা তাকে ফোন করি। তবে তিনি এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ