ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৬ রাত ১১:৯

বাংলাদেশ থেকে মৎস্য খাতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এই আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানিয়েছে মৎস অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. খালেদ কনক৷

রোববার (৪ অক্টোবর) মৎস্য অধিদপ্তরে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে৷

বাংলাদেশ সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি মৎস্য অধিদপ্তর পরিদর্শন করে মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশের মৎস্য খাতের বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামো ও কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়।

বৈঠকে মৎস্য অধিদপ্তরের বিদ্যমান ডিপ্লোমা ইনস্টিটিউট, প্রশিক্ষণ কারিকুলাম, অবকাঠামো ও জনবল সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্লু ইকোনমি উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ড. মোহাম্মদ শরিফুল আজম।

এ ছাড়া বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামের অবকাঠামো ও বিভিন্ন কোর্সের কারিকুলাম সম্পর্কেও ওমানের প্রতিনিধিদলকে জানানো হয়।

বৈঠকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে মৎস্য খাতে দক্ষ জনবল তৈরি করছে। এসব দক্ষ জনবল বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের প্রতি বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জেলে ও ডেকহ্যান্ড, স্কীপার, মৎস্য প্রকৌশলী এবং অ্যাকুয়াকালচার বিষয়ে বিশেষায়িত ডিপ্লোমা ডিগ্রিধারীদের ওমানে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. মো. খালেদ কনক বলেন, বাংলাদেশের প্রশিক্ষিত জনবলকে ওমানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হলে দুই দেশের মৎস্য খাতের পাশাপাশি দক্ষ জনবল উন্নয়নেও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

এ সময় তিনি ওমানের প্রতিনিধিদলকে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম পরিদর্শনের অনুরোধ করেন। এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত মেরিন ক্যাডেট ও ডিপ্লোমা ডিগ্রিধারী জনবলের দক্ষতা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

বৈঠক শেষে ওমানের প্রতিনিধিদল বাংলাদেশের মৎস্য খাতে নিয়োজিত জনবলের দক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ মৎস্য জনবল নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানায় তারা।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু