ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৬

শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন। ‘রান অ্যান্ড রেইজ ফর হিউমিনিটি রিকল- ‘১০২’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’-কে সবার মধ্যে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়েছে, আগমী ২৮ নভেম্বর ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ছোটদের জন্য ১.০২ কিলোমিটার এই ৪টি ক্যাটাগরিতে সবার জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ক্যাটাগরিগুলো জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। https://firemarathon102.org এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

আজ ৫ অক্টোবর বেলা ১২টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। ম্যারাথনটিতে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।

ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ-এর সামনের ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।

aliul / aliul

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না

আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে

ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি

বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও