ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৮

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলমান বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬-এর সমাপনী দিন আজ। 

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে আমন্ত্রিতদের নিয়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশন শুরু হয়। 

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এ আন্তর্জাতিক সংলাপের শেষ দিনে জলবায়ু, বিনিয়োগ, মধ্যম শক্তির কূটনীতি, ন্যায়বিচার ও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় ‘হোয়েন আ নেশন ফেসেস দ্য রাইজিং সি’ শীর্ষক সেশন দিয়ে দিনের মূল আলোচনা শুরু হবে। এতে বক্তব্য দেবেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। পরে বিনিয়োগ ও কৌশলগত পুঁজি নিয়ে আলোচনায় অংশ নেবেন দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

দুপুরে ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’ শীর্ষক আলোচনায় নাশিদসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুপুর ২টা ৩০ মিনিটে ‘জাস্টিস, অ্যাকাউন্ট্যাবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক সেশনে ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলন নিয়ে আলোচনা হবে।

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনায় বঙ্গোপসাগরের বৈশ্বিক ও কৌশলগত গুরুত্ব উঠে আসবে।

বিকেল ৪টা ৩০ মিনিটে ‘দ্য মেজার অব প্রোগ্রেস’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। এরপর ৪টা ৪০ মিনিটে সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপের সমাপ্তি হবে।

সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য ‘আনটিল উই মিট এগেইন’ শীর্ষক সমাপনী নৈশ আয়োজন অনুষ্ঠিত হবে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সংলাপের এটি পঞ্চম আসর। গত শনিবার (৩ অক্টোবর) সকালে তিন‌ দি‌নের আন্তর্জাতিক এই সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’।

aliul / aliul

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না

আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে

ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি

বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও